ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও বর্তমান পৌর যুবলীগের সাধারন সম্পাদক সোহেল আরমান শেখের বাড়ি থেকে একটি চোরাই প্রইভেট কার উদ্ধার করা হয়েছে। গতকাল সকালে ঢাকা থেকে আসা ডিএমপি’র একটি দল গোপন সুত্রে সংবাদ পেয়ে কারটি উদ্ধার করে। কারসহ সোহেল আরমানকেও ঢাকাতে নিয়ে যায়। পরে তাকে জিজ্ঞাসাবাদ শেষে মুক্তি দেওয়া হয়েছে বলে জানা গেছে।
সোহেল আরমান পৌরসভাধীন সলেমান গ্রামের ওসমান আলীর ছেলে।
ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলি শেখ জানান, ডিএমপি থেকে আসা পুলিশ কোটচাঁদপুর শহরের সলেমানপুর থেকে চোরাই প্রাইভেট কারসহ সোহেল আরমান নামে একজনকে ধরে নিয়ে যায়। তবে তাদের কাছে এ ব্যাপারে বিস্তারিত কোন তথ্য নেই।
সোহেল আরমান বলেন, তিনি প্রাইভেট কারটি আরেক জনের কাছ থেকে কিনে চালাচ্ছিলেন। তার কাছে কার কেনার কাগজপত্র আছে। কারসহ থাকে ধরে ঢাকাতে নিয়ে যাওয়া হয়। সেখানে জিজ্ঞাসাবাদের পর কার রেথে ছেড়ে দেওয়া হয়েছে।
কোটচাঁদপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রিয়াজ হোসেন ফারুক বলেন, সোহেল আরমান ছাত্রলীগের কোটচাঁদপুর উপজেলা ছাত্রলীগের সম্পাদক ছিলেন। বর্তমানে পৌর যুবলীগের সাধারন সম্পাদক। একটি প্রাইভেট কার কিনে টড়ে বেড়ান।
ঝিনাইদহ- ৩ আসনের ( কোটচাঁদপুর-মহেশপুর উপজেলা ) সংসদ সদস্য অধ্যক্ষ নবী নেওয়াজ বলেন, চুরি হওয়ার পর কারটির কয়েকবার কেনাবেচা হয়েছে। সর্বশেষ সোহেল আরমান কিনেন। কারসহ তাকে আটক করে ঢাকায় নিয়ে যাওয়া হয়। ডিএমপির এক কর্মকর্তা তাকে জিজ্ঞাসাবাদ করেন। তার দোষ না পাওয়ায় কার রেখে ছেড়ে দেওয়া হয়েছে।
ইত্তেফাক/রেজা
