বেনাপোল সীমান্ত থেকে শিশুসহ ১৮ নারী-পুরুষ আটক

আপডেট : ১৯ আগস্ট ২০১৭, ২১:০৩
বেনাপোল পোর্ট থানার গাতিপাড়া সীমান্ত থেকে শনিবার সন্ধ্যায় অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে ফেরার সময় তিন শিশুসহ ১৮ বাংলাদেশি নারী-পুরুষকে আটক করেছে বিজিবি সদস্যরা। আটককৃতদের বাড়ি  খুলনা বিভাগের জেলার বিভিন্ন স্থানে।
 
২১ বিজিবির কমান্ডিং অফিসার লে. কর্নেল তারিকুল হাকিম জানান,  গোপন সংবাদের ভিত্তিতে গাতিপাড়া সীমান্তে অভিযান চালিয়ে বিজিবি সদস্যরা তিন শিশু, ১০ নারী ও পাঁচ পুরষকে আটক করে। আটককৃতদের বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।
 
 
ইত্তেফাক/ইউবি