রাজধানীর সঙ্গে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের যোগাযোগ বিচ্ছিন্ন হবার আশংকা!

আপডেট : ২০ আগস্ট ২০১৭, ০২:০৪

রাজধানীর সাথে দেশের  দক্ষিণ-পশ্চিমের ২৪ টি জেলার যোগাযোগ অব্যাহত রাখতে ঢাকা–আরিচা মহাসড়ককে তীব্র স্রোতের কবল থেকে রক্ষার চেষ্টা করছে প্রসাশন। গতকাল রাত আটটার দিকে সড়কটি মানিকগঞ্জের মুলজান এলাকায় পানির স্রোতে ভেঙে যাওয়ার উপক্রম হয়। স্থানীয়দের এমন তথ্যের ভিত্তিতে তাৎক্ষনিভাবে জেলা প্রসাশক মো: নাজমুছ সাদাত সেলিম, পুলিশ সুপার মাহফুজুর রহমান বিপিএম ঘটনাস্থল পরিদর্শনে আসেন।

এ সময় অতিরিক্ত জেলা প্রসাশক(সার্বিক)মনজুর মোহাম্মদ শাহরিয়ার, অতিরিক্ত পুলিশ সুপার জাকির হোসেন, সওজের নির্বাহী প্রকৌশলী মো:মহিবুল হক, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শাহাদৎ খোন্দকার, ট্রাফিক পরিদর্শন মো: ফারুক হোসেন উপস্থিত ছিলেন।

এ খবর লেখা পর্যন্ত ঘটনাস্থল থেকে অতিরিক্ত জেলা প্রসাশক(সার্বিক)মনজুর মোহাম্মদ শাহরিয়ার জানান, এখনো হুমকির মধ্যে রয়েছে সড়কটি। স্রোতের বিপরীতে সড়কটি রক্ষার জন্য সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে। সড়কটির এ অংশটুকু স্রোতে ভেসে গেলে রাজধানীর সঙ্গে দেশের  দক্ষিন-পশ্চিমের ২৪ টি জেলার বিচ্ছিন্ন হবার আশংকা রয়েছে।

তিনি বলেন, মানিকগঞ্জ জেলা প্রসাশন ও জেলা পুলিশের পাশাপাশি সড়ক ও জনপথ, পানি উন্নয়ন বোর্ড ও স্থানীয়রা সড়কটিকে রক্ষার চেষ্টা চালাচ্ছে।

ইত্তেফাক/নূহু