ডামুড্যায় মহাসড়কের কালভার্ট ধসে যান চলাচল বন্ধ

আপডেট : ২০ আগস্ট ২০১৭, ০২:৩৫


শনিবার ডামুড্যা উপজেলায় দারুল আমান মুন্সিরটেক নামক স্থানে মহাসড়কের কালভার্টের মাঝখানে ভেঙে যাওয়ার কারণে দুই মাসের বেশি সময় ধরে মাদারীপুর, চাঁদপুর ও চিটাগাং সড়ক দিয়ে গাড়ি চলাচল বন্ধ রয়েছে। এতে ভোগান্তিতে পড়েছে পণ্যবিহীন ও যাত্রীবাহী বাস।

 

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, গত দুই মাস আগে রাস্তার পুনঃসংস্কারের কাজ শেষ হয়। কিন্তু সামান্য বৃষ্টিতে কালভার্টের মাঝখানে ভেঙে যায়।

 

অপরদিকে মূলত সড়কটির প্রায় স্থানে ভাঙার কারণে ওই রাস্তায় প্রায় দুর্ঘটনা ঘটে। কালভার্টের মাঝখান দিয়ে ভেঙে যাওয়ার কারণে চলাচল বন্ধ রয়েছে পণ্যবাহী ট্রাক ও যাত্রীবাহী বাসের।

 

উপজেলা প্রকৌশলী হাসান ইবনে মিজান বলেন, অতি দ্রুত বেইলি ব্রিজের পাত বসানোর চেষ্টা চলছে। যাতে ঈদে ঘরমুখী মানুষের কোনো অসুবিধা না হয়।

ইত্তেফাক/নূহু