চাটখিল ও সোনাইমুড়ি মহাসড়কে খানা-খন্দে ভরে গেছে। অনেক স্থানে রাস্তার অস্তিত্ব বিলীন হওয়ার পথে। এ মহাসড়কে ঝুঁকি নিয়ে চলছে বিভিন্ন যানবাহন। এতে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন চালকরা।
সড়ক ও জনপথ বিভাগের এ সড়কটি দিয়ে প্রতিদিন দুই শতাধিক বাস ও পাঁচ শতাধিক সিএনজি চলাচল করে। লক্ষ্মীপুর এবং নোয়াখালীর সঙ্গে ঢাকা চট্টগ্রামসহ বিভিন্ন স্থানে চলাচলের একমাত্র সড়ক এটি। সড়কটি বর্ষার আগেই বেহাল অবস্থায় থাকলেও টানা ১০/১২ দিনের বৃষ্টিতে সড়কে চলাচলরত যানবাহনের চাকার ঘষায় বড় গর্তের সৃষ্টি হয়েছে।
ইত্তেফাক/নূহু
