জয়পুরহাটে অজ্ঞাত বৃদ্ধার লাশ উদ্ধার

আপডেট : ২০ আগস্ট ২০১৭, ১০:১৮
 
জয়পুরহাট আক্কেলপুরের মোহনপুর রাস্তার খাড়ি (ক্যানেল) থেকে অজ্ঞাত এক বৃদ্ধার ভাসমান লাশ উদ্ধার করা হয়েছে। রবিবার সকালে পুলিশ লাশটি উদ্ধার করে।
 
প্রত্যক্ষদর্শী ও থানা সূত্রে জানা গেছে, রবিবার সকাল ৯টার সময় এলাকার কয়েকজন মানুষ খাড়ির পাশ দিয়ে যাওয়ার সময় ভাসমান অবস্থায় লাশটি দেখতে পায়। পরে খবর পেয়ে আক্কেলপুর থানা পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এখন পর্যন্ত লাশের কোন পরিচয় পাওয়া যায়নি।
 
আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে। ময়না তদন্ত না হওয়া পর্যন্ত হত্যা না আত্মহত্যা কিছু বলা যাবে না।
 
ইত্তেফাক/এমআর