গরুর প্রতি নিষ্ঠুরতার দায়ে বিজেপি নেতা গ্রেপ্তার

আপডেট : ২০ আগস্ট ২০১৭, ১১:১৬
 
ভারতের ছত্তিশগড় রাজ্যের এক বিজেপি নেতাকে পুলিশ গরুর সঙ্গে নিষ্ঠুরতার দায়ে গ্রেপ্তার করেছে। হরিশ ভার্মা নামের ওই নেতা একদিকে যেমন একটি পৌর নিগমের সহ সভাপতি, তেমনই সরকারি অনুদান নিয়ে গোশালাও চালাতেন।
 
সরকারি অনুদানের টাকার সম্পূর্ণ সদ্বব্যহারও তিনি করেননি বলেও অভিযোগ জমা পড়েছে পুলিশের কাছে। একদিকে যখন হিন্দুত্ববাদী সংগঠনগুলি গো-রক্ষার জন্য আন্দোলন করছে, গো মাংস খাওয়া বা পরিবহনের গুজব তুলে মুসলমানদের পিটিয়ে মারা হচ্ছে, তখনই বিজেপি’র এক নেতা গো-মৃত্যুর দায়ে গ্রেপ্তার হলেন।
 
গোরক্ষক দলগুলো বলছে কিছু হিন্দুত্ববাদী সংগঠনের নেতা-কর্মীদের কাছে গোশালা তৈরি করে তার জন্য সরকারি অনুদান নেওয়াটা একটা নতুন আয়ের উত্স হয়ে দাঁড়িয়েছে। খবর বিবিসি
 
ইত্তেফাক/আনিসুর