ফুলবাড়ী সীমান্তে ৭ কেজি গাঁজা জব্দ

আপডেট : ২০ আগস্ট ২০১৭, ১১:৩১
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার কাশিপুর সীমান্ত এলাকা থেকে ৭ কেজি গাঁজা জব্দ করেছে বিজিবি। 
 
শনিবার দিনগত রাত সাড়ে নয়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি’র সদস্যরা ওই সীমান্তের ৯৪৩ নং মেইন পিলারের পাশে পশ্চিম ধর্মপুর এলাকায় ফাঁদ পাতেন। এ সময় চোরাকারবারীরা ভারত থেকে গাঁজা নিয়ে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করলে বিজিবি’র সদস্যরা তাদের ধাওয়া দেন। বিজিবির ধাওয়ায় গাঁজা ফেলে পালিয়ে যায় চোরাকারবারীরা। পরে গাঁজার প্যাকেট উদ্ধার করে ক্যাম্পে আনা হয়। 
 
কুড়িগ্রাম ৪৫ বিজিবি’র অধীন কাশিপুর কোম্পানি কমান্ডার সুবেদার জাহাঙ্গীর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
 
ইত্তেফাক/এমআই