ভাঙ্গায় জাল টাকাসহ ৪ প্রতারক আটক

আপডেট : ২০ আগস্ট ২০১৭, ১২:৩১
 
ফরিদপুরে রবিবার ভোরে একটি বাড়িতে অভিযান চালিয়ে জাল টাকাসহ চার প্রতারককে আটক করেছে ভাঙ্গা থানা পুলিশ। পুলিশ পৌরসদরের উপজেলা হাসপাতাল এলাকার রাকিবউদ্দিনের বাড়ির ভাড়াটিয়ার ঘরে তল্লাশি চালিয়ে চার লাখ পাঁচ হাজার টাকার জাল নোটসহ তাদের আটক করে।
 
আটককৃতরা হলেন- ফাতেমা বেগম (২৭), সালাউদ্দিন আহম্মেদ (৩০), সাঈদুল সর্দার (২৫) ও জুয়েল হাওলাদার (২৫)।
 
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মিরাজ হোসেন জানান, পটুয়াখালী জেলার গলাচিপা থানায় ফাতেমা বেগম ও সালাউদ্দিন গত এক সপ্তাহ আগে স্বামী-স্ত্রীর পরিচয় দিয়ে ভাঙ্গায় বাসা ভাড়া নেন। পরবর্তীতে এদের সহযোগী বরিশাল জেলার হিজলা থানার সাঈদুল সর্দার ও গোপালগঞ্জ জেলার কাশিয়ানি থানার জুয়েল হাওলাদার ঐ বাসায় নিয়মিত বসবাস করতে থাকেন। ঈদকে সামনে রেখে জাল টাকা বাজারে সরবরাহ করতে থাকেন।
 
পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে গভীর রাতেই বাড়িটি ঘেড়াও করে প্রতারক চক্রের চার সদস্যসহ জাল টাকা উদ্ধার করে। এব্যাপারে ভাঙ্গা থানায় একটি মামলা হয়েছে।
 
ইত্তেফাক/কেকে