পিরোজপুরে ট্রলার ডুবি

আপডেট : ২০ আগস্ট ২০১৭, ১৩:৫১
 
পিরোজপুরের ভাণ্ডারিয়া বন্দরের পুরাতন খেয়া ঘাট সংলগ্ন পোনা নদীতে রবিবার বেলা ১১টার দিকে ভাণ্ডারিয়া-ভগিরথপুরগামী একটি ট্রলার ডুবে যায়। ট্রলারে থাকা বানাই এলাকার গৃহিনী শিল্পী রানী (২৫) ও সিংখালী এলাকার আ. ছালাম মোল্লা (৫৫) নামে দুই যাত্রী বেঁচে যান। 
 
ভাণ্ডারিয়া বন্দর বাজার ব্যবস্থানা কল্যাণ সমিতির সভাপতি আ. ছালাম খোন্দকার জানান- ট্রলারটিতে সিমেন্ট, লোহা ও মুদিমনোহরি মালামালা নিয়ে বেলা ১১টার দিকে ভগিরথ পুরের উদ্দেশে ঘাট ছেড়ে দিয়ে পুনরায় যাত্রী নেয়ার জন্য ঘাটে ফেড়ার সময় জোয়ারে অতিরিক্ত চাপ এবং ট্রলারে অতিরিক্ত মালামাল থাকায় ভাড় সামলাতে না পেড়ে ট্রলারটি ডুবে যায়। এতে মঙ্গলসাহার দোকানেরই প্রায় তিন লাখ টাকার মাল ছিল।  
 
IMG0
 
প্রাণে বেঁচে যাওয়া যাত্রী শিল্পী রানী বলেন, ‌‘ট্রলার পুনরায় ঘাটে ভিড়তে গিয়ে নদীর মোড় ঘোড়ার সময় এক দিকে কাত হয়ে পড়লে ট্রলারে পানি ঢুকতে দেখে আমি ও অপর এক যাত্রী  ট্রলারের জানালা দিয়ে বাহিরে বের হয়ে সাতারকেটে তীরে উঠি।’ 
 
এদিকে, ট্রলারটি উদ্ধারের জন্য স্থানীয়রা বেশ কয়েকটি ট্রলার নিয়ে চেষ্টা করছে। 
 
ভাণ্ডারিয়া ফায়ার স্টেশন জানায়, খবর পেয়ে বেলা সোয়া ১১টা থেকে তাদের সদস্যরা ঘটনাস্থলে রয়েছেন। বরিশাল থেকে ডুবিররা ইতিমধ্যে রওনা হয়েছে। 
 
দুপুর দেড়টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত ট্রলার উদ্ধার সম্ভব না হলেও ট্রলারে থাকা মালামাল উঠানোর চেষ্টা চলছে।
 
ইত্তেফাক/কেকে