ভোলার মনপুরার মেঘনা থেকে হাতিয়ার জলদস্যু বাহিনী কর্তৃক অপহৃত নিকসন মাঝিকে মুক্তিপনের ৫০ হাজার টাকার বিনিময়ে ছেড়ে দিয়েছে জলদস্যুরা। জলদস্যুরা এক জেলে মাঝিকে শুক্রবার সন্ধ্যা ৬ টায় ডালচর পুর্বপাশে জাগলার চর সংলগ্ন মেঘনা নদী থেকে মাছ ধরা অবস্থায় অপহরণ করে হাতিয়ার রামচরন এলাকায় নিয়ে যায়। পরে অপহৃত মাঝি থেকে মুক্তিপন ৩০ হাজার টাকা আদায় করে রবিবার রাত ৩ টায় রামচরন বাজার কাছাকাছি ছেড়ে দেয়।
পরে অপহৃত জেলে সারারাত হাতিয়ার রামচরন বাজারে থাকার পর তার আত্মীয়রা তাকে নিয়ে রবিবার সকাল ১০টায় রামনেওয়াজ মৎস্য ঘাট এসে পৌঁছেন।
এ ব্যাপারে মনপুরা থানা অফিসার ইনচার্জ মো. শাহীন খান বলেন, ‘ঘটনা শুনার পরেই ঘটনাস্থলে গিয়ে অপহৃত জেলেকে উদ্ধারের জন্য প্রশাসনের পক্ষ থেকে চেষ্টা তদবির করি। অপহৃত জেলেকে উদ্ধার হয়েছে।
ইত্তেফাক/কেকে
