বাগেরহাটের মোরেলগঞ্জে গাঁজা ও ইয়াবাসহ হাবিবুর রহমান ওরফে হাবিব (৫৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। শনিবার রাতে জিউধরা ইউনিয়নের একরামখালী গ্রাম তাকে আটক করা হয়।
আটক হাবিব ওই গ্রামের মুনসুর আলী হাওলাদারের ছেলে। তার নিকট থেকে দুইশ' গ্রাম গাঁজা ও পাঁচ পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। হাবিবুর রহমান নিজেকে ওই ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলে দাবী করেছেন।
মোরেলগঞ্জ থানার ওসি মো. রাশেদুল আলম বলেন, হাবিব একজন মাদক ব্যবসায়ী। তার নিকট গাঁজা ও ইয়াবা পাওয়া গেছে। এ ঘটনায় মামলা দায়ের হয়েছে। তবে ইউনিয়ন চেয়ারম্যান ও আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বাদশা বলেন, 'আটক হাবিবুর রহমান আওয়ামী লীগের কেউ নন।'
এই ঘটনার প্রায় এক বছর পূর্বে হাবিবের মাদ্রাসা পড়ুয়া ছেলে সাগরকে ৩ কেজি গাঁজাসহ আটক করেছিলো পুলিশ। হাবিব তার ছেলের গাঁজাসহ আটকের কথা স্বীকার করেছেন।
ইত্তেফাক/জামান
