গ্রাচ্যুইটির দাবিতে রাজপথে খুলনার অবসরপ্রাপ্ত পাটকল শ্রমিক-কর্মচারীরা

আপডেট : ২০ আগস্ট ২০১৭, ১৭:৪৯
খুলনার রাষ্ট্রায়ত্ব সাত পাটকলের অবসরপ্রাপ্ত আড়াই হাজার শ্রমিক-কর্মচারী তাদের প্রাপ্য পিএফ ও গ্রাচ্যুইটি দাবিতে রাজপথে নেমেছেন। 
 
চারদিনের কর্মসূচির দ্বিতীয় দিন রবিবার বেলা ১১টার দিকে তারা নগরীর খালিশপুর প্লাটিনাম জুটমিল গেট থেকে মিছিল বের করে। অবসরপ্রাপ্ত শ্রমিকদের দাবি আদায় লিয়াজোঁ কমিটি এ কর্মসূচির আয়োজন করে। মিছিলটি শিল্পাঞ্চলের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কার্যালয়ে গিয়ে এসে শেষ হয়। 
 
বিক্ষোভ মিছিলপূর্ব পথসভায় বক্তব্য রাখেন প্লাটিনাম জুবিলি জুটমিলের আবসরপ্রাপ্ত শ্রমিক জাহাঙ্গীর হোসেন, মুন্সী আব্দুল ওয়াদুদ, শফিকুল ইসলাম মাস্টার, ক্রিসেন্ট জুটমিলের আব্দুস ছালাম সরদার, স্টার জুটমিলের আব্দুর রশিদ হাওলাদার, আলীম জুটমিলের রেজাউল হোসেন, ইস্টার্ন জুটমিলের মো. মোজাম্মেল হক, আব্দুল মজিদ, কার্পেটিং জুটমিলের শ্রমিক আহাদ আলী, জেজেআই জুটমিলের অবসরপ্রাপ্ত শ্রমিক ইকবাল হোসেন, রফিকুল ইসলাম প্রমুখ। 
 
 
ইত্তেফাক/ইউবি