পিরোজপুরের মঠবাড়িয়া থেকে একাধিক ডাকাতি মামলার আসামি জুয়েল মৃধাকে (৩২) গ্রেফতার করেছে পুলিশ।
রবিবার উপজেলার নীলপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ১০৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। জুয়েল উপজেলার আমড়াগাছিয়া ইউনিয়নের উত্তর সোনাখালী গ্রামের মো. ইউনুস মৃধার ছেলে।
মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ কে এম তারিকুল ইসলাম জানান, জুয়েল একজন পেশাদার ডাকাত ও মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে দস্যুতার অভিযোগে একাধিক মামলা রয়েছে। তিনি ঢাকার আমিন জুয়েলার্সে ডাকাতি মামলার আসামি। এ ছাড়া মঠবাড়িয়া উপজেলার গোলবুনীয়া গ্রামের আব্দুল বারেকের বাড়িতে গত ২০ জুলাই সংঘটিত ডাকাতি ও চলতি বছর ১২ জুন উপজেলার তুষাখালী গ্রামের মজিদ হাওলাদারের বাড়িতে ডাকাতি মামলার আসামি।
ইত্তেফাক/ইউবি
