বেনাপোলের পুটখালী সীমান্ত থেকে হুন্ডির ৪ লাখ টাকা জব্দ

আপডেট : ২০ আগস্ট ২০১৭, ১৯:০৮
বেনাপোলের পুটখালী  সীমান্ত থেকে ভারতে পাচারের সময় রবিবার বিকালে হুন্ডির ৪ লাখ টাকা জব্দ করেছে বিজিবি। 
 
এ সময় রায়হান (৩০) নামে এক চোরাকারবারীকে আটক করা আটক করা হয়। রায়হান বারোপোতা গ্রামের হামিদুর রহমানের ছেলে। 
 
২১ বিজিবির অধিনায়ক লে. কর্নেল তারিকুল হাকিম জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি বেনাপোলের পুটখালী সীমান্তের চরের মাঠ দিয়ে হুন্ডির টাকা ভারতে পাচার হবে এমন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে রায়হানকে আটক করে। পরে তার দেহ তল্লাশী  হুন্ডির ৪ লাখ টাকা  জব্দ করা হয়। এ ব্যাপারে বেনাপোল পোর্ট থানায় একটি মামলা হয়েছে।
 
 
ইত্তেফাক/ইউবি