আনাম র‌্যাংগস প্লাজার অগ্নিকাণ্ড তদন্তে কমিটি গঠন

আপডেট : ২০ আগস্ট ২০১৭, ২০:১৬
 
ধানমন্ডির আনাম র‌্যাংগস প্লাজার অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতি নিরুপনে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে।
 
কমিটির সদস্যরা হলেন— ফায়ার সার্ভিসের প্রধান উপ-পরিচালক শামীম আহসান চৌধুরী, সহকারী পরিচালক মামুন মাহমুদ ও মোহাম্মদপুরের সিনিয়র স্টেশন অফিসার জামান। পরিচালক অপারেশন মেজর শাকিল নেওয়াজ এ তথ্য নিশ্চিত করেছেন।
 

রবিবার বিকেল চারটায় ছয়তলা ভবনের চারতলায় বেসরকারি স্ট্যামফোর্ড ইউনিভারসিটির অফিসের একটি কক্ষ থেকে আগুনের সূত্রপাত হয়। পরে আড়াই ঘণ্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে নিতে সক্ষম হয় ফায়ার সার্ভিস।