নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাটে গ্রেফতারের সময় মরিচের গুড়া ছিটিয়ে পুলিশের হাত থেকে আসামি ছিনতাইয়ের চেষ্টা করা হয়। এসময় পুলিশের আনসার সহ তিনজন আহত হন।
জানা যায়, রবিবার ভোর ৫টায় বসুরহাট পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের সাবেক কমিশনার ওমর ফারুকের বাড়িতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়। এসময় মাদক সম্রাট মো. মিজান ওরফে জামাই মিজান (৩৭) কে তার শ্বশুর বাড়ি থেকে গ্রেফতার করলে তার স্ত্রী রূপা বেগম ও তাদের পরিবারের লোকজন পুলিশকে লক্ষ্য করে মরিচের গুড়া ছিটিয়ে দেয়। এতে পুলিশের আনসার সহ তিনজন আহত হয়।
আহতরা হলেন, পুলিশের এস.আই মোশারেফ হোসেন (৪৫), আনসার আলা উদ্দিন (৩২) ও আবু ছায়েদ (৩০), সহিদুল ইসলাম (৩১) আহত হয়। তাদেরকে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ঘটনায় কোম্পানীগঞ্জ থানার এসআই মাহবুব বাদী হয়ে মাদক নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন।
কোম্পানীগঞ্জ থানার ওসি সৈয়দ মো. ফজলে রাব্বীর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, মিজান চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে কোম্পানীগঞ্জ থানায় মাদক দ্রব্য আইনে দায়ের হওয়া ৬টি মামলার এজহার ভুক্ত আসামী।
ইত্তেফাক/জামান
