গাইবান্ধা সুন্দরগঞ্জ উপজেলার ছয়ঘড়িয়া গ্রামে বন্যার পানিতে পড়ে মিতু (১৫ মাস) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
জানা গেছে, রবিবার সকালে কঞ্চিবাড়ি ইউনিয়নের ছয়ঘড়িয়া গ্রামের মাহাতাব হোসেনের বসতবাড়ি বন্যার পানিতে প্লাবিত থাকায় তারই মেয়ে পানিতে পড়ে মারা যায়। স্থানীয় চেয়ারম্যান মনোয়ার আলম সরকার বন্যার পানিতে পড়ে শিশু মিতুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
ইত্তেফাক/জামান
