মালয়েশিয়া প্রবাসী নিহতের ঘটনায় ৩৪ জনের বিরুদ্ধে মামলা

আপডেট : ২১ আগস্ট ২০১৭, ০০:৫৩

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার অষ্ট্রগ্রামে প্রতিপক্ষের হামলায় মালয়েশিয়া প্রবাসী নিহত হওয়ার দুই দিন পর সদর মডেল থানায় ইউপি চেয়ারম্যানসহ ৩৪ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছে নিহতের মা হাবিবা বেগম। রবিবার  মামলাটি গ্রহন করে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশ।

মামলা অভিযোগ পত্র থেকে জানা যায়, সদর উপজেলার তালশহর (পূর্ব) ইউপি চেয়ারম্যান ও আওযামীলীগ নেতা এনামুল হক ওসমান এর বংশের সঙ্গে একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ওমর বংশের লোকদের বিরোধ চলছিল। গত শুক্রবার রাত প্রায় সাড়ে ৭টায় দিকে ওমর বংশের মালয়েশিয়া প্রবাসী উবায়দুল্লাহ বাড়ি থেকে দক্ষিণ পাড়ার মোডে চা পান করতে গেলে ইউপি চেয়ারম্যান এনামুল হক ওসমানসহ তার লোকজন তাকে পরিকল্পিতভাবে পিটিয়ে হত্যা করে।

মামলায় ইউপি চেয়ারম্যান এনামুল হক ওসমানকে প্রধান আসামি করে ৩৪ জনের বিরুদ্ধে নামিয় ও ২০/২৫ জনকে অজ্ঞাত আাসামি করে মামলাটি দায়ের করা হয়েছে।

মামলার বাদী মালয়েশিয়া প্রবাসী নিহত উবায়দুল্লাহ মা হাবিবা বেগম  তিনি ছেলে হত্যার বিচার দাবি করেন।

এই ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নবীর হোসেন  জানান, এই ঘটনায় এজাহার নামিয় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের অভিযান চলছে।

ইত্তেফাক/নূহু