ফুলপুরে পুকুরের পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু

আপডেট : ২১ আগস্ট ২০১৭, ০১:১০

ময়মনসিংহের ফুলপুর উপজেলার ভাইটকান্দি ইউনিয়নে রবিবার রাতে পুকুরের পানিতে ডুবে ৪ বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত শিশুর নাম সিফাত। ওই শিশু ভাইটকান্দি গ্রামের কামাল উদ্দিনের পুত্র।

পারিবারিক সূত্র জানায়, রবিবার সন্ধ্যার দিকে সম্ভবত শিশুটি একা হাত-পা ধোয়ার জন্য বাড়ির পুকুরে গিয়ে ডুবে যায়। পরে পুকুরের তলদেশ থেকে তাকে উদ্ধার করে রাত ৮ টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে  মৃত ঘোষণা করেন।

ইত্তেফাক/নূহু