মাগুরায় পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ৩২ জন গ্রেফতার হয়েছে । রবিবার রাত থেকে সোমবার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পুলিশ তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।
মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার তরিকুল ইসলাম জানান, গ্রেফতারকৃতরা বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত এবং বিভিন্ন মামলার আসামি। পুলিশী অভিযান অব্যাহত রয়েছে।
ইত্তেফাক/এমআর
