সুন্দরবনের অস্ত্র ও গুলিসহ তিন জলদস্যুকে গ্রেফতার করেছে র্যাব -৬। সোমবার ভোরে কয়রা উপজেলার উওর বেদকাশি খালে ডাকাতির প্রস্তুতকালে তাদেরকে অস্ত্র ও গুলিসহ গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত হলেন- মোস্তাফিজ ওরফে মোস্তাক ওরফে সানা (৩৮), সোলাইমান মোড়ল (২৮) ও মাসুম বিল্লাহ (৩৬)।
র্যাব-৬ এর এএসপি মো. বজলুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ভোরে কয়রার উওর বেদকাশি খালে ডাকাতির প্রস্তুতকালে সুন্দরবনের তিন জলদস্যুকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২টা বিদেশি একনালা বন্দুক ও একটি দেশি তৈরি পাইপগান ও ৪৩ রাউন্ড উদ্ধার করা হয়।
ইত্তেফাক/কেকে
