হাটহাজারীতে পল্লী চিকিৎসকের লাশ উদ্ধার

আপডেট : ২১ আগস্ট ২০১৭, ১৪:১৫
 
হাটহাজারী পৌর এলাকা থেকে মো. সরওয়ার হোসেন (৪০) নামে এক পল্লী চিকিৎসকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার বেলা বারোটার দিকে হাটহাজারী সদর ভূমি অফিস সংলগ্ন ডা. গোলাম হোসেনের বাড়িতে এ ঘটনা ঘটে। 
 
সরওয়ার গোলাম হোসেনের বড় পুত্র ও হাটহাজারী বাজারের ফয়জিয়া ফার্মেসীতে চিকিৎসা সেবা দিতেন। মাত্র ৯দিন পূর্বে তিনি বিয়ে করেন। মানসিক অস্থিরতা থেকে তিনি আত্মহত্যা করতে পারেন বলে দাবি করেছে পরিবার।
 
থানার ওসি মো. বেলাল উদ্দিন জাহাঙ্গীর বলেন, ঘটনার রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশ। প্রাথমিকভাবে একটি অপমৃত্যু মামলা রুজু করা হবে। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারকে হস্তান্তর করা হবে।
 
ইত্তেফাক/কেকে