ফ্রান্সের মার্সেইয়ের বাসস্টপে গাড়িচাপা, নিহত ১

আপডেট : ২১ আগস্ট ২০১৭, ১৮:০৯
ফ্রান্সের মার্সেইয়ের এক বাসস্টপে গাড়ির ধাক্কায় ১ জন নিহত হয়েছে। পুলিশ গাড়িচালককে গ্রেফতার করেছে, তবে এখনো জানা যায়নি গাড়ির চালক ইচ্ছে করে বাসস্টপে গাড়ি তুলে দিয়েছে নাকি দুর্ঘটনা।
 
তবে এই বাসস্টপে হামলার আগে মার্সেইয়ের আরেকটি বাসস্টপে হামলা হয়েছিল বলে জানা গেছে। পুলিশ জনসাধারণকে মার্সেইয়ের পুরনো বন্দর এলাকা এড়িয়ে চলতে পরামর্শ দিয়েছে। দ্যফ্রান্সটিভিইনফো ওয়েবসাইট জানিয়েছে, প্রথম হামলাটি হয়েছে থার্টিন্থ ডিসট্রিক্টে আর দ্বিতীয় হামলাটি হয়েছে ভ্যালেন্টাইন এলিভেন্থ ডিসট্রিক্টে।
 
ঘটনার পরে কোনো আনুষ্ঠানিক মন্তব্য বা কোনো উদ্দেশ্য সম্পর্কে জানা যায়নি। গত বছর ফ্রান্সের বাস্তিল দিবসে নিস শহরে লরি হামলায় ৮০ জন নিহত হয়। ওই হামলার দায় স্বীকার করেছিল মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট। বিবিসি।
 
ইত্তেফাক/সাব্বির