গাইবান্ধায় ডিবি’র ভূয়া উপ-পরির্দশক (এসআই) আটক

আপডেট : ২১ আগস্ট ২০১৭, ১৮:১৯
গাইবান্ধায় গোয়েন্দা পুলিশের (ডিবি) উপ-পরির্দশক (এসআই) পরিচয়ে সড়কের ট্রাক থামিয়ে ও ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা আদায়ের সময় রফিকুল ইসলাম রতন (৩১) নামে এক যুবককে আটক করে পুলিশে সোর্পদ করেছে স্থানীয়রা। 
 
রোববার (২০ আগষ্ট) রাত সাড়ে ১০টার দিকে গাইবান্ধা-পলাশবাড়ী সড়কের গাইবান্ধা সদর উপজেলার তুলসীঘাট এলাকা থেকে পুলিশ তাকে আটক করে।
 
আটক রফিকুল ইসলাম রতন গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার পশ্চিমপাড়া এলাকার (অবসরপ্রাপ্ত) সেনা সদস্য আলহাজ নেফাজ উদ্দিনের ছেলে। 
 
স্থানীয়দের বরাত দিয়ে গাইবান্ধা সদর থানার উপ-পরির্দশক (এস আই) যতিশ চন্দ্র জানান, রোববার রাত ১০টার দিকে মোটরসাইকেলযোগে পলাশবাড়ী-গাইবান্ধা সড়কের তুলসীঘাটস্থ গাইবান্ধা পল্লীবিদ্যুৎ অফিস ও বুড়িরঘর এলাকায় গিয়ে রতন নিজেকে ডিবি’র এসআই ইকবাল পরিচয়ে ট্রাক থামিয়ে চালকের নিকট টাকা আদায় করতে থাকে। এসময় স্থানীয়রা তাকে আটক করে চ্যালেঞ্জ করে। পরে স্থানীয়দের কাছে খবর পেয়ে রতনকে আটক করে থানায় নিয়ে আসা হয়।
 
তিনি আরো জানান, রতনের সঙে থাকা বাজাজ ডিসকভার ১৩৫ সিসির মোটরসাইকেলটিও জব্দ করা হয়েছে।
 
গাইবান্ধা সদর থানার ওসি খান মোহাম্মদ শাহারিয়ার জানান, এঘটনায় রতনের বিরুদ্ধে গাইবান্ধা সদর থানায় মামলা হয়েছে এবং সোমবার সকালে তাকে আদালতের কারাগারে পাঠানো হয়েছে।  
 
তিনি আরো জানান, দীর্ঘদিন ধরে রতন নিজেকে পুলিশের এসআই ইকবাল নামে পরিচয় দিয়ে জেলার বিভিন্ন জায়গায় প্রতারণা করে আসছিলো। 
 
ইত্তেফাক/রেজা