রাজশাহী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এমএ কাশেমকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার তাকে গ্রেপ্তার করা হয়েছে।
২০১৫ সালের নভেম্বরে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার বৃত্তির ফল জালিয়াতির ঘটনায় দুনীতি দমন কমিশনের (দুদক) মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। দুদক রাজশাহী সমন্নিত জেলার উপপরিচালক শেখ ফায়াজ আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
দুদক রাজশাহী সমন্নিত জেলার উপ-পরিচালক শেখ ফায়াজ আলম জানান, প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার বৃত্তির ফল জালিয়াতির ঘটনায় তাকে সকালে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে রাজপাড়া থানায় মামলা দায়ের করা হয়েছে।
২০১৫ সালের নভেম্বরে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার বৃত্তির ফল জালিয়াতির ঘটনায় জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবুল কাশেমকে ইতোপূর্বে সাময়িক বরখাস্ত করা হয়েছিল। বৃত্তির ফল জালিয়াতির অভিযোগে ‘সুশিক্ষা আন্দোলন’ নামের একটি সংগঠনের ব্যানারে অভিভাবকরা আন্দোলন করেন। পরে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) সাইফুল ইসলাম অভিযোগ তদন্ত করে প্রতিবেদন জমা দেন।
ইত্তেফাক/ইউবি
রাজশাহী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার গ্রেপ্তার
স্টাফ রিপোর্টার, রাজশাহী