কুষ্টিয়া সড়ক বিভাগের গাফিলতিতে লেবেল ক্রসিংয়ে দুর্ঘটনার আশঙ্কা

আপডেট : ২২ আগস্ট ২০১৭, ০১:৫৬

কুষ্টিয়া সড়ক ও জনপথ বিভাগ( সওজ) উদাসিনতায় কুষ্টিয়া-মেহেরপুর সড়কের মিরপুর রেলগেট লেবেল ক্রসিংয়ে সমূহ দুর্ঘটনার আশঙ্কা দেখা দিয়েছে।

কয়েক মাস আগে ডাবল লাইন ওই রেলগেটের লেবেল ক্রসিংয়ে সড়ক ও জনপথের রাস্তার ইট খোয়া উঠে গর্তের সৃষ্টি হয়। যানবাহন চলাচল অনুপযোগী হয়ে পড়ে।
তা সত্বেও প্রয়োজনের তাগিদে সড়কটি ব্যবহার করতে গিয়ে প্রায়দিনই ওই রেল লেবেল ক্রসিংয়ে যানবাহন আটকে যাচ্ছে।

তাই ভুক্তভোগী যানবাহন চালকদের সঙ্গে ওই রেলগেটের দায়িত্বপ্রাপ্ত গেটম্যানরা অতিদ্রুত লেবেল ক্রসিংয়ের মেরামত করতে সংশ্লিষ্ট কতৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছে।

ইত্তেফাক/নূহু