সিলেট পুরাতন মহাসড়কে মাধবপুর উপজেলার সুরমা চা বাগানের ফয়েজাবাদ এলাকা থেকে অজ্ঞাত (২৫) এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ দস্তগীর আহম্মদ জানান, সোমবার রাতে টহলকালে উল্লেখিত স্থানে মহাসড়কে মৃতদেহটি দেখতে পেয়ে উদ্ধার করেন। শ্যামলা ৫ ফুট ৪ ইঞ্চি উচ্চ মৃত যুবকের পরনে কফি কালারের থ্রি কোয়াটার প্যান্ট ও নীল রঙের প্রিন্টের শার্ট ছিল। মঙ্গলবার সকালে মৃতদেহ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
পুলিশের ধারণা, অন্য কোথাও হত্যা করে উল্লেখিত স্থানে মৃত দেহ ফেলে দেয়া হয়েছে।
ইত্তেফাক/কেকে
