দৌলতপুরে দুই গৃহবধূর আত্মহত্যা

আপডেট : ২২ আগস্ট ২০১৭, ১৬:৩৫
কুষ্টিয়ার দৌলতপুরে পৃথক ঘটনায় দুই গৃহবধূ আত্মহত্যা করেছে। পুলিশ দুজনের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে।
 
পুলিশ জানায়, উপজেলার দৌলতপুর ইউপি‘র দৌলতখালী বাজার পাড়ার দিনমজুর আসাদুলের স্ত্রী খালেদা খাতুন (২৮) স্বামীর উপর অভিমান করে তার শয়নকক্ষে গলায় রশি দিয়ে আত্মহত্যা করে। অন্যদিকে মরিচা ইউপি‘র বৈরাগীরচর গ্রামের দিন মজুর আক্তারুল ইসলামের স্ত্রী সুমিতা খাতুন (২৫) নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। দৌলতপুর থানার ওসি শাহ দারা খান জানান, পারিবারিক কলহের কারণে এরা আত্মহত্যা করেছে বলে প্রাথমিক ভাবে জানা গেছে।  ঐ দুই গৃহবধূর লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
 
ইত্তেফাক/রেজা