আদমদীঘিতে নবজাতক উদ্ধার

আপডেট : ২২ আগস্ট ২০১৭, ১৮:৩২
২/১ দিন বয়সী একটি কন্যা সন্তানকে সোমবার সন্ধ্যায় বগুড়ার আদমদীঘির সান্তাহার ইয়াড কলোনী এলাকায় উদ্ধার করা হয়েছে। ফুটফুটে শিশুটির পরিচয় জানা যায়নি। তবে কন্যা সন্তানের হৃদয় বিদারক ঘটনা নিয়ে স্থানীদের মধ্যে চলছে শুধুই জল্পনা কল্পনা।
 
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, আদমদীঘির সান্তাহার ইয়াড কলোনী জনৈক ঝুন্টুর বাড়ীর পার্শ্বে রাস্তার ধারে পরিচয় হীন কন্যা সন্তান পড়ে থাকতে দেখে স্থানীয়রা ফাড়ী পুলিশকে খবর দিলে পুলিশ বাচ্চাটিকে উদ্ধার করে নওগাঁ হাসপাতালে ভর্তি করায়।
 
সান্তাহার টিএসআই কন্যা সন্তানকে উদ্ধারের কথা নিশ্চিত করে বলেন, বর্তমান হাসপাতালে বাচ্চাটি সুস্থ্য আছে তবে অভিবাভকের সন্ধান করা হচ্ছে।
 
ইত্তেফাক/রেজা