হাটহাজারীর বড়দীঘির পাড়ে ভয়াবহ আগুনে ৯ দোকান পুড়ে ছাই

আপডেট : ২২ আগস্ট ২০১৭, ১৭:৩১
হাটহাজারীর বড়দীঘি পাড় নামক এলাকায় ৯টি দোকান আগুনে পুড়ে ছাই হয়েগেছে। সোমবার দিবাগত রাত আনুমানিক দেড় টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের হাটহাজারী,বায়েজিদ সহ মোট ২টি ইউনিটের ৫ টি গাড়ি ঘটনাস্থলে গিয়ে প্রায় আড়াই ঘন্টার বেশি সময় চেষ্টা চালিয়ে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
 
স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়,সোমবার রাত আনুমানিক দেড়টার দিকে ব্যাটারির দোকানে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটেছে। অগ্নিকান্ডে পুড়ে যাওয়া দোকানগুলো হল,নিউ খাজা মোটরস,ব্যাটারি চার্জারের দোকান,শাহজালাল বেকারি এন্ড সুইটস,বার আউলিয়া হোটেল,আবছার ইলেক্ট্রনিক্স,মা টেলিকম,জে.এস মেডিকো,রহমানিয়া ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস,কালাম মোটরস পার্টসের দোকান।
 
হাটহাজারী ফায়ার সার্ভিস এর সিনিয়র স্টেশন অফিসার জাকের হোসাইন জানান,ব্যাটারি চার্জের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে আমরা জেনেছি। এ অগ্নিকান্ডে সর্বমোট ১৬ লক্ষ টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে। 
 
ইত্তেফাক/রেজা