পূর্বধলায় পানিতে ডুবে দুই বোনের মৃত্যু

আপডেট : ২২ আগস্ট ২০১৭, ১৭:৪৫
নেত্রকোনার পূর্বধলায় মঙ্গলবার দুপুরে পানিতে ডুবে তিন বছরের সুরাইয়া ও আড়াই বছরের সুমাইয়া নামের দুই চাচাত বোন মারা গেছে। সুরাইয়া উপজেলার বৈরাটি ইউনিয়নের কাজলা গ্রামের আবু বকরের মেয়ে ও সুমাইয়া জিয়াউর রহমানের মেয়ে। বৈরাটি ইউনিয়নের চেয়ারম্যান রেজাউল ইসলাম দিপু ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
 
জানা গেছে, মঙ্গলবার দুপুরে সুরাইয়া ও সুমাইয়া সবার অজান্তে বাড়ির পাশে একটি পানির গর্ত (ডোবায়) পড়ে যায়। পরে বাড়ির লোকজন বহু খোজাখুঁজির পর আজ মঙ্গলবার বিকেলে ডোবা থেকে ভাসমান অবস্থায় তাদের মৃত দেহ উদ্ধার করে।
 
ইত্তেফাক/রেজা