হোটেল সেন্টমার্টিনে নববর্ষ উপলক্ষে বর্ণাঢ্য আয়োজন

আপডেট : ০৬ এপ্রিল ২০১৯, ২২:২৯

চট্টগ্রাম অফিস

বাংলা নববর্ষ ১৪২৬ উপলক্ষে চট্টগ্রামের আগ্রাবাদস্থ হোটেল সেন্টমার্টিন লিমিটেড আয়োজন করবে দিনব্যাপী বৈশাখী উত্সব। বৈশাখী আমেজে হোটেলের কাকলী হলে ১৪ এপ্রিল দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত থাকছে ৪০ মুখরোচক বাঙালিয়ানা বুফে খাবারের সমারোহ। পান্তাভাত, খিচুড়ি, ইলিশ মাছ, মুরগীর মাংস, হরেক রকম সালাদ, চাটনি থেকে শুরু করে বিভিন্ন রকমের ভর্তা, পিঠা, মিষ্টি, ফলসহ আরো সুস্বাদু খাবারের আয়োজন।

দিনটি আনন্দময় করে তুলতে আরো থাকছে দিনব্যাপী “সাসটেইন” ব্যান্ডের সংগীত অনুষ্ঠান, মেহেদী উত্সব, ঝালমুড়ি, চা স্টল ও বাঙালিয়ানা পরিবেশে সেলফি বুথ। বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে র?্যাফেল ড্র। এতে প্রথম পুরস্কার চট্টগ্রাম-কলকাতা-চট্টগ্রাম বিমান টিকেট, দ্বিতীয় পুরস্কার ব্রেকফাস্ট, ডিনারসহ দুই জনের রুম প্যাকেজ ও তৃতীয় পুরস্কার দুইজনের বিশেষ ডিনার। এই অনুষ্ঠানের জনপ্রতি টিকেটের মূল্য ১১৯৯ টাকা।