লৌহজংয়ে সাড়ে তিন লাখ মিটার কারেন্ট জাল জব্দ

আপডেট : ২২ আগস্ট ২০১৭, ১৭:৫১
মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার গোয়ালী মান্দ্রা হাট হতে ৩ লাখ ৫০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করেছে ভ্রাম্যমান আদালত। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভ্রাম্যমান আদালত এই অভিযান চালায়। 
 
আদালতটির বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট ও লৌহজং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৈয়দ শামসুল তাবরীজ জানান, অবৈধ কারেন্ট জাল বিক্রির অভিযোগে মহসিন মুন্সী(২৮) মো. সিরাজুল (৬০) ও দ্বীন ইসলাম (৩০) নামে তিন জনকে আটক করা হয়। এর মধ্যে এক জনকে ২ হাজার টাকা ও অপর ২ জনকে ৩ হাজার টাকা করে সর্বমোট ৮ হাজার টাকা জরিমানা করা হয়। পরে জব্দকৃত জালগুলো আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়। এ সময় তার সঙ্গে ছিলেন লৌহজং উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা কামরুল হাসান। 
 
ইত্তেফাক/রেজা