ঈশ্বরদীতে ট্রলির চাপায় গৃহবধূর মৃত্যু

আপডেট : ০৬ এপ্রিল ২০১৯, ২২:২৯

ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতা

বাড়ির সামনের রাস্তা অতিক্রম করার সময় ইট বোঝাই শ্যালো ইঞ্জিল চালিত ট্রলির চাপায় জরিনা খাতুন (৩৫) নামে এক গৃহবধূর ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে। গতকাল শনিবার বেলা সাড়ে তিনটার দিকে ঈশ্বরদীর সাহাপুর ইউনিয়নের তিলোকপুর গ্রামে এই দুর্ঘটনা ঘটেছে। নিহত জরিনা ওই গ্রামের আখের মন্ডলের স্ত্রী।

সাহাপুর ইউপির মহিলা মেম্বার মেরিনা খাতুন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, জরিনা নিজ বাড়ির সামনের রাস্তা পেরিয়ে চুলার ছাই ফেলতে যাওয়ার সময় ইট বোঝাই ট্রলি চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ বাহাউদ্দিন ফারুকী জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। চালক ইট বোঝায় ট্রলি রেখে পালিয়েছে।