কোটচাঁদপুর উপজেলা ভাইস চেয়ারম্যান জামায়াত নেতা গ্রেফতার

আপডেট : ২২ আগস্ট ২০১৭, ২১:২৬
ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার ভাইস চেয়ারম্যান ও উপজেলা জামায়াতের সেক্রেটারি মোয়াবিয়া হোসাইনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় কোটচাঁদপুর শহর থেকে তাকে গ্রেফতার করা হয়।
 
তিনি শহরের বাস স্ট্যান্ডপাড়ার মোহম্মদ আলির ছেলে। ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার  আজবাহার আলি শেখ জানান, বাড়ি থেকে শহরের দিকে আসছিলেন। এ সময় তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে ৯টি নাশকতার মামলা আছে। এর আগেও পুলিশ তাকে গ্রেফতার করেছিল। 
 
ইত্তেফাক/সাব্বির