উখিয়ায় ৫৭ ধারার মামলায় সাংবাদিকসহ ৫ জন কারাগারে

আপডেট : ২২ আগস্ট ২০১৭, ২১:৫২
 উখিয়ার হলদিয়াপালংয়ের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও সাংবাদিকসহ ৫জনকে কারাগারে পাঠিয়েছে কক্সবাজার চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালত। 
 
তারা হলেন-হলদিয়াপালং ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও উখিয়া উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আমিনুল হক আমিন, অনলাইন নিউজপোর্টাল ভয়েসকক্স ডটকমের সম্পাদক জসিম আজাদ, পালং নিউজ ডটকমের এডমিন শফিউল্লাহ শাহিন, কক্সবাজারস্থ ব্যাংকে কর্মরত জামাল মাহমুদ ও হলদিয়াপালংস্থ ইউপি সদস্য রফিক আহমদ।
 
মঙ্গলবার উখিয়া উপজেলার হলদিয়াপালং ইউপি চেয়ারম্যান ও উখিয়া উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি অধ্যক্ষ শাহ আলমের দায়ের করা ৫৭ ধারার একটি মামলায় কক্সবাজার চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তৌফিক আজিজ এর আদালত জামিনের আবেদন নাকচ করে তাদেরকে কারাগারে পাঠান।  
 
ইত্তেফাক/সাব্বির