পাটের দাম মণপ্রতি ২৫’শ টাকার দাবিতে গায়ে পাট জড়িয়ে ও হাতে পাটখড়ি নিয়ে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচি পালন করেছে কৃষকেরা। মঙ্গলবার সকালে শহরের এইচএসএস সড়কে এই কর্মসূচি আয়োজন করে স্বাধীন কৃষক সংগঠন নামের একটি সংগঠন।
বৃষ্টি উপেক্ষা করে ঘণ্টাব্যাপী চলা এই কর্মসূচিতে বক্তব্য রাখেন মানবাধিকার কর্মী আমিনুর রহমান টুকু, স্বাধীন কৃষক সংগঠনের সভাপতি রেবায়েত মোল্লা, মাগুরা শাখার সভাপতি আব্দুল মমিন, উন্নয়ন ধারার প্রতিষ্ঠাতা তালিব বাশার নয়ন, নির্বাহী পরিচালক শহিদুল ইসলাম, সমন্বয়কারী হায়দার আলী, কৃষক আক্কাস আলী, ইসাহাক আলী প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, প্রতিমণ পাট উত্পাদন করতে কৃষকদের খরচ হয় ১৭’শ থেকে ১৮’শ টাকা। কিন্তু বর্তমানে পাটের মূল্য ১৫’শ টাকারও কম। তাই কৃষির স্থায়িত্বশীলতা এবং কৃষকদের উন্নতির জন্য প্রতিমণ পাটের মূল্য ২৫’শ টাকা নির্ধারণের দাবি জানান বক্তারা।
ইত্তেফাক/নূহু
