বন্যার পানিতে সাপের কামড়ে জেলের মৃত্যু

আপডেট : ২৩ আগস্ট ২০১৭, ১০:২৯
 
সোনাতলায় বন্যার পানিতে সাপের কামড়ে শাহিন (২৫) নামে এক জেলের মৃত্যু হয়েছে। উপজেলার জোড়গাছা ইউনিয়নের গোসাইবাড়ি গ্রামের টুকু মিয়ার ছেলে।  
 
মঙ্গলবার রাত দেড়টার দিকে বাড়ির দক্ষিণে বিল এলাকায় বন্যার পানিতে খড়ার জাল দিয়ে মাছ ধরছিলেন। এসময় খড়ার জালে ওঠা একটি বিষাক্ত সাপ শাহিনের হাতে কামড় দিলে তিনি অসুস্থ হয়ে পড়েন। তাকে সুস্থ করার ওঝা কবিরাজ ঝাড়-ফু দিয়ে বাঁচানোর চেষ্টা করা হয়। 
 
পরে ওই রাতেই তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাবার পথে মৃত্যু হয় বলে জানান তার চাচা গেদা মিয়া।
 
ইত্তেফাক/কেকে