ঢামেক হাসপাতাল থেকে হাজতির পলায়ন, ২ কারারক্ষী ক্লোজড

আপডেট : ২৩ আগস্ট ২০১৭, ১১:৩১
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন এক হাজতি পালিয়েছে। বুধবার ভোর সাড়ে ৪টা থেকে সাড়ে পাঁচটার যেকোনো সময় বার্ন ইউনিটের চার তলা থেকে পালিয়ে যায়। হাজতির নাম সুজন। তার বাড়ি কেরানীগঞ্জে। বাবার নাম হযরত আলী। হাজতি পালানোর ঘটনায় কর্তব্যরত দুই কারারক্ষীকে ক্লোজ করা হয়েছে। তারা হলেন- সুজন ও আল আমিন। 
 
ঘটনার সত্যতা স্বীকার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই বাচ্চু মিয়া জানান, এটি মাদক মামলার আসামি সুজনকে মঙ্গলবার দুপুরে ঢামেকের বার্ন ইউনিটের চারতলায় একটি ওয়ার্ডে ভর্তি করা হয়। তার এক পা আঘাত প্রাপ্ত ছিল। ভোরে ওই দুই কারারক্ষীর অগোচরে সুজন পালিয়ে যায়। এ ঘটনার পরপরই দুই কারারক্ষীকে ক্লোজ করে নিয়েছে কারা কর্তৃপক্ষ।
 
ইত্তেফাক/এমআই