চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় মঙ্গলবার সন্ধ্যায় হাশিমপুর রেল ষ্টেশন এলাকায় মোহাম্মদ আইয়ুর (১৯) নামে এক শ্রমিক ছুরিকাঘাতে খুন হয়েছেন। ঘটনার দিন দুপুরে হাশিমপুর এলাকার শিকারি পাড়ার (রাজমেস্ত্রীর) হেলপার মাহাদুর ছেলে আইয়ুবের সঙ্গে একই পাড়ার রাজমেস্ত্রী আহমদ হোসেনের ছেলে রাজমেস্ত্রী আবু ছৈয়দের (২০) সঙ্গে কাজের ব্যাপারে কথাকাটাকাটি হয়।
এর জের ধরে সন্ধ্যায় কাজ শেষে হাশিমপুর রেল স্টেশনের একটি কুলিং কর্ণারে চা খাওয়ার গেলে পূর্ব পরিকল্পিতভাবে ওৎ পেতে থাকা রাজমেস্ত্রী আবু ছৈয়দ তার হেলপার আইয়ুবের পেঠে ছুরিকাঘাত করলে পেঠের নাড়ি-বুড়ি বের হয়ে পড়ে। আইয়ুবকে আশঙ্কাজনকভাবে উদ্ধার করে চন্দনাইশ হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎস তাকে মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।
চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ ফরিদ উদ্দিন খন্দকার ঘটনার সত্যতা স্বীকার করেন।
ইত্তেফাক/কেকে
