হবিগঞ্জে পুলিশের নিয়মিত অভিযানে পলাতক আসামিসহ ২৯ জনকে গ্রেফতার করা হয়েছে। হবিগঞ্জের সহকারী পুলিশ সুপার (এএসপি) নাজিম উদ্দিন এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, মঙ্গলবার রাত থেকে বুধবার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের মাধ্যে ২৫ জন পরোয়ানাভুক্ত এবং চারজন নিয়মিত মামলার আসামি। গ্রেফতারকৃতদের কারাগারে পাঠানো হয়েছে। -বাসস
ইত্তেফাক/কেকে
