বালিয়াকান্দিতে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

আপডেট : ২৩ আগস্ট ২০১৭, ১৩:১৮
 
রাজবাড়ীর বালিয়াকান্দি থানা পুলিশের অভিযানে মো. হাবিব শেখ ওরফে মুরগী হাবিব (৪৫) নামে এক মাদক ব্যবসায়ীকে ৬৪ পিস ইয়াবাসহ মঙ্গলবার সন্ধ্যায় গ্রেফতার করা হয়েছে। তিনি বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের রায়পুর গ্রামের মৃত আফছার শেখের ছেলে।
 
থানা অফিসার ইনচার্জ হাসিনা বেগম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, মাদক বিরোধী অভিযানে এসআই জাকির হোসেন সঙ্গীয় ফোর্স বহরপুর ইউনিয়নের রায়পুর এলাকায় ইটভাটার সামনে থেকে গোপন সংবাদের ভিত্তিতে মাদক ব্যবসায়ী মো. হাবিব শেখ ওরফে মুরগী হাবিবকে গ্রেফতার করে। পরে তারদেহ তল্লাশি করে ৬৪ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
 
পরে এসআই জাকির হোসেন বাদী হয়ে মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করে আসামিকে বুধবার সকালে রাজবাড়ী কোর্টে পাঠায়।
 
ইত্তেফাক/কেকে