বাংলাদেশ সরকারের ৩ গুরুত্বপুর্ণ মন্ত্রণালয়ের সচিব কক্সবাজারের উখিয়া উপজেলাধীন কুতুপালং শরণার্থী ক্যাম্প পরিদর্শন করেছেন। বুধবার সকাল ১০টায় কুতুপালং শরণার্থী ক্যাম্পে পৌঁছে নিবন্ধিত-অনিবন্ধিত ক্যাম্পসহ সম্প্রতি নতুনভাবে গড়ে উঠা রোহিঙ্গা বস্তি পরিদর্শন করেন পররাষ্ট্র মন্ত্রনালয়ের সচিব শহিদুল হক, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব ড. কামাল উদ্দিন এবং বন ও পরিবেশ মন্ত্রণালয়ের সচিব ইসতিয়াক আহমদ। তারা পায়ে হেঁটে শরণার্থী ক্যাম্পে আশ্রিত নিবন্ধিত ও অনিবন্ধত বস্তি ঘুরে দেখেন।
পরিদর্শন কালে সচিবদের সাথে ছিলেন- প্রধান বন সংরক্ষক শফিউল আলম চৌধুরী, জেলা প্রশাসক মোহাম্মদ আলী হোসেন, বন সংরক্ষক জগলুর রহমান, পুলিশ সুপার ড. ইকবাল হোসেন, শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার এসএম রিজুয়ান নুর হাসান, কক্সবাজার বিভাগীয় বন কর্মকর্তা আলী কবির, উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মাে. মাঈন উদ্দিন, সহাকারী কমিমনার ভূমি নুরুদ্দিন মো. শিবলী নোমান, কুতুপালং শরাণার্থী ক্যাম্প ইনচার্জ রেজাউল করিম, এএসপি উখিয়া সার্কেল চাইলাউ মারমা, উখিয়া থানার অফিসার ইনচার্জ আবুল খায়ের, অফিসার ইনচার্জ তদন্ত মো. কায়কিসলু, সহকারী বন সংরক্ষক আবদুল হাই এবং বিভিন্ন এনজিও’র প্রকল্প পরিচালক, প্রতিনিধি, কোস্টগার্ডসহ সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। এরপর অনিবন্ধিত বালুখালী রোহিঙ্গা ক্যাম্পও পরিদর্শন করেন।
ইত্তেফাক/এমআই
