আন্তর্জাতিক কৃষি সাংবাদিক ফেডারেশনের ক্যাটারপিলার স্কলারশিপের জন্য মনোনীত হয়েছেন বাংলাদেশি সাংবাদিক পুলক ঘটক। স্কলারশিপের মূল্য ৪০০০ ইউরো। যা বাংলাদেশি টাকয় প্রায় ৩ লাখ ৮৭ হাজার টাকা।
পুলক ঘটক ডেইলি অবজারভার পত্রিকায় সিনিয়র রিপোর্টার হিসেবে কর্মরত। বিজয়ী অপর দুই সাংবাদিক হলেন, জর্জিয়ার ময়া মামুলাসভিলি এবং ব্রিটিশ সাংবাদিক অলিভিয়া কুপার।
পুরুষতান্ত্রিক প্রথাগত ও ধর্মীয় আইনে নারীরা সম্পত্তিতে সমঅধিকার পায় না। বৈষম্য বিশ্বজুড়ে। কৃষিতে নারী শ্রমিক ৪৩ শতাংশ, ভূমির মালিকানায় ১৮ শতাংশ। পুরুষরা কর্মের জন্য শহরমূখী এবং বিদেশমুখী হওয়ায় কৃষিতে নারীর উপর নির্ভরতা বাড়ছে। এই বাস্তবতায় জমির মালিকানায় নারীর প্রতি বিরাজমান বৈষম্য কৃষিতে কি রকম প্রভাব ফেলছে? এ বিষয়েই ছিল পুলক ঘটকের প্রকল্প প্রস্তাবনা।
স্কলারশিপের আওতায় বিষয়টি সরেজমিনে দেখা এবং রিপোর্ট করার জন্য একাধিক দেশ ভ্রমণের ব্যবস্থা করবে কৃষি যন্ত্রপাতি উৎপাদক বহুজাতিক কোম্পানি ক্যাটারপিলার। আগামী ২৪-৩১ জুলাই আমেরিকায় অনুষ্ঠেয় আন্তর্জাতিক কৃষি সাংবাদিক ফেডারেশনের বার্ষিক সম্মেলনে প্রতিবেদন উপস্থাপন করবেন পুলক ঘটক।
ইত্তেফাক/নূহু
