চরভদ্রাসনে বন্যায় ক্ষতিগ্রস্ত-নদী ভাঙা পরিবারে এমপি নিক্সনের ত্রাণ

আপডেট : ২৩ আগস্ট ২০১৭, ১৫:৪৩
ফরিদপুরের চরভদ্রাসনে বন্যায় ক্ষতিগ্রস্ত ও নদী ভাঙা পরিবারের মধ্যে বুধবার সকালে ত্রাণ বিতরণ করা হয়েছে। উপজেলার ৪টি ইউনিয়নের বিভিন্ন এলাকা ঘুরে বন্যার্ত ও নদী ভাঙা পরিবারের সদস্যদের ত্রাণ বিতরণ করেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী (নিক্সন)। 
 
জানা গেছে, দুর্যোগ ও ত্রাণ অধিদপ্তরের বরাদ্দকৃত চাল বন্যার্ত ৮২৫ পরিবারে ১০ কেজি, ১৫ পরিবারের মধ্যে শুকনা খাবার ও নদী ভাঙা ১২ পরিবারের মধ্যে ২০ কেজি করে ত্রাণের চাল বিতরণ করেন এমপি। পরে উপজেলার নদী ভাঙা এলাকা পরিদর্শন ও দুর্গম চরাঞ্চলের বিভিন্ন এলাকা ঘুরে নিজস্ব তহবিল থেকে বন্যায় ক্ষতিগ্রস্ত আরও ৩শত পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ করেন এমপি নিক্সন চৌধুরী। 
 
এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী অফিসার মো. সগীর হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. কাউসার হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মানোষ বোস, গাজিরটেক ইউপি চেয়ারম্যান মো. ইয়াকুব আলী, হরিরামপুর ইউপি চেয়ারম্যান মো. আমির হোসেন খান, সমাজ সেবক মো. বজলু মৃধা, আওয়ামী লীগ নেতা মো. আনোয়ার আলী মোল্যা, ভিপি মোশাররফ হোসেন মোসা, মো. শাহজাহান মোল্যা ও রাসেল জামান।
 
ইত্তেফাক/এমআই