ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন এক হাজতির পলায়নের ৮ ঘণ্টা পর তাকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার দুপুরে ঢাকার ধামরাই এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এর আগে বুধবার ভোর সাড়ে ৪টার থেকে সাড়ে ৫টার মধ্যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চার তলা থেকে পালিয়ে যায় হাজতি সুজন। তার বাড়ি কেরানীগঞ্জে। বাবার নাম হযরত আলী। হাজতি পালানোর ঘটনায় কর্তব্যরত দুই কারারক্ষীকে ক্লোজ করা হয়েছে। তারা হলেন- সুজন ও আল আমিন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই বাচ্চু মিয়া জানান, এটি মাদক মামলার আসামি সুজনকে মঙ্গলবার দুপুরে ঢামেকের বার্ন ইউনিটের চারতলায় একটি ওয়ার্ডে ভর্তি করা হয়। তার এক পা আঘাত প্রাপ্ত ছিল। ভোরে ওই দুই কারারক্ষীর অগোচরে সুজন পালিয়ে যায়। এ ঘটনার পরপরই দুই কারারক্ষীকে ক্লোজ করে নিয়েছে কারা কর্তৃপক্ষ। বুধবার দুপুরে ঢাকার ধামরাই এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
ইত্তেফাক/ইউবি
