গাঁজা সেবনের অভিযোগে তিন স্কুলছাত্রী বহিষ্কার

আপডেট : ২৩ আগস্ট ২০১৭, ১৮:৩১
বাগেরহাটের মোরেলগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির তিন ছাত্রীকে গাঁজা সেবনের অভিযোগে বহিষ্কার করা হয়েছে। বুধবার দুপুরে অভিভাবকদের উপস্থিতিতে এক সভায় তাদের বহিষ্কারের সিদ্ধান্ত নেয়া হয়। 
 
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফারুকুল ইসলাম বলেন, এই তিন ছাত্রী বিদ্যালয়ে আসার পর প্রায়ই তাদের কথাবার্তা ও চালচলনে অন্য ছাত্রীরা অসঙ্গতি দেখতে পায়। বিষয়টি বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারাও অবগত হয়। 
 
তিনি আরো জানান, বিদ্যালয় কর্তৃপক্ষ অনুসন্ধান চালিয়ে জানতে পারে, ওই তিন ছাত্রী বিদ্যালয়ের বাথ রুমে ঢুকে গাঁজা সেবন করে। এ ছাড়া তারা কোল্ড ড্রিংসের সঙ্গে সিগারেটের তামাক ভিজিয়ে নেশা করে। তাই বিদ্যালয়ের সার্বিক পরিবেশ রক্ষার্থে তাদের বহিষ্কারের সিদ্ধান্ত নেয়া হয়। তবে তারা যাতে অন্য বিদ্যালয়ে লেখাপড়া করতে পারে সেজন্য নরমাল টিসি দেয়া হয়েছে।
 
ইত্তেফাক/ইউবি