সোনাতলায় মেয়েকে হত্যা করে মায়ের আত্মহত্যা

আপডেট : ২৩ আগস্ট ২০১৭, ২০:৫৫
বগুড়ার সোনাতলা উপজেলায় খাতিজা খাতুন নামে ১০ মাস বয়সী শিশুকে শ্বাসরোধে হত্যার পর গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করেছেন মা আজিজা বেগম (২২)।সোনাতলা পৌরসভার কামারপাড়া গ্রামে বুধবার বিকেল ৪টার দিকে ঘটনা ঘটে।
 
জানা গেছে, সোনাতলা পৌরসভার কামারপাড়া গ্রামের কালু শেখের মেয়ে আজিজার সঙ্গে ৩ বছর আগে পাশের গ্রামের দিনমজুর রহিম শেখের বিয়ে হয়। ১০ মাস আগে জমজ কন্যা সন্তান জন্ম দেয় আজিজা বেগম। বাবা-মা বাড়িতে না থাকায় স্বামী সন্তানদের নিয়ে বাবার বাড়িতে থাকেন ওই আজিজা । বুধবার বিকাল ৪টার দিকে বড় মেয়ে খাদিজাকে শ্বাসরোধে হত্যা করে গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করে মা আজিজা বেগম। এ সময় ছোট মেয়ে রহিমা খাতুন ওই ঘরেই কাঁদছিল। ছোট মেয়ের কান্না শুনে আশেপাশের ও পরিবারের লোকজন টের পেয়ে থানা পুলিশে খবর দেয়।  খবর পেয়ে সন্ধ্যায় সোনাতলা থানার পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।
 
সোনাতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) শরিফুল ইসলাম বলেন, লাশ মযনাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
 
ইত্তেফাক/ইউবি