ধর্ষণ মামলায় প্রধান শিক্ষক কারাগারে

আপডেট : ০৬ এপ্রিল ২০১৯, ২২:৪০

দাগনভুঁইয়া (ফেনী) সংবাদদাতা

স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে শনিবার দাগনভুঁইয়ার খুশিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। এ ব্যাপারে ধর্ষিতার বড়ো বোন বাদী হয়ে শুক্রবার সন্ধ্যায় দাগনভুঁইয়া থানায় মামলা দায়ের করেছেন।

দাগনভুঁইয়া থানার ওসি মোহাম্মদ সালেহ আহাম্মদ পাঠান জানান, ধর্ষিত ছাত্রীকে মেডিক্যাল পরীক্ষার জন্য ফেনী সদর হাসপাতালে পাঠানো হয়েছে এবং প্রধান শিক্ষককে গ্রেফতারের পর জেলহাজতে পাঠানো হয়েছে।

দাগভুঁইয়া উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ইমাম উদ্দিন জানান, অভিযুক্ত প্রধান শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে এবং মামলা চলমান থাকবে।